ক বি শী লা বি শ্বাস
শীলা বিশ্বাস
জন্ম:-সাঁতরাগাছি, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতে। বাস করেন দমদম কলকাতায়। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। মূলত কবিতা লেখেন। সম্পাদিত পত্রিকা- ‘এবং সইকথা’। বর্তমানে কেন্দ্রীয় সরকারি অর্থ দপ্তরে কর্মরতা।
প্রকাশিত কাব্যগ্রন্থ:১) হেমিংটনের জন্য (২০১৪) ২) অন্তর্গত স্বর (২০১৫) ৩) নেবুলা মেঘের মান্দাসে (২০১৮)। ৪)নির্বাচিত শূন্য (২০১৯) । ৫) আজরখ নগর (২০২২)। ৬) Voyage (২০২২)।
সম্মাননা ও পুরস্কার: ১) কালী কিঙ্কর মিত্র স্মৃতি সাহিত্য পুরস্কার ২০১৯ – ’নেবুলা মেঘের মান্দাসে’ কাব্যগ্রন্থের জন্য (ঋতুযান সাহিত্য পত্রিকা), ২) সুকুমার রায় শিশু সাহিত্য সম্মাননা ২০১৬ (বাংলাদেশ কিশোরগঞ্জ উৎসব পরিচালন পর্ষদ),৩) পাঠকের বিচারে সেরা ১৫ সম্মান’২০১৫ (নবাঙ্কুর সাহিত্য পত্রিকা)।
দুটি কবিতায়
কবি শীলা বিশ্বাস
মনচেরাই
১
মায়াতত্ত্ব ভেঙে আসে
আলোর বিবাদ
এভাবে সকলই যায়
আয় ও আয়েস
আগলে রাখি ক্ষেতের ব্রীহি
২
নিদাঘের কপালে
বিন্দু ছড়িয়ে আছে
আচক্ষু গড়িয়ে যায়
ঘাম রক্ত জীবন
ক্ষতে ও খতে শ্রাবণের দন্ডি
৩
নিথর চিত্রশব্দে গোথিক শ্যাওলা
মনের কোনো মেমোরিয়াল নেই
শূন্য গর্ভগৃহ
ভিক্টোরিয়ান পরীর খসে পড়া পাখায়
প্রেমের সংলাপ লিখি


Comments
Post a Comment