ক বি বি জ য় সিং হ
জন্ম:-১৯৫৮,জামশেদপুরে। বসবাস কলকাতায়। ৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি।এ পর্যন্ত ন'টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গ্রন্থ 'অযুত মায়াবী ধান্য', সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'মায়া চতুর্দশ।এছাড়া প্রকাশিত হয়েছে 'নির্বাচিত কবিতা'।'প্রলয়ের পাঁচ মুহূর্ত' কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার ওপর গবেষণা করেছেন। 'সুভাষ মুখোপাধ্যায়: পদাতিক কবি, রক্তিম কবিতা' গবেষণা গ্রন্হটি বিপুল ভাবে সমাদৃত হয়েছে। বর্তমানে সাউথ সিটি কলেজের বাংলা বিভাগের এসোসিয়েট প্রফেসর।
দুটি কবিতায়মুঝে তুম নজর সে গিরাতো রহে হো
জগত ব্যাপার যত কিছু,এই দীর্ঘশ্বাসের স্তম্ভন তাতে
উঠছে পড়ছে..ক্ষত নিচ্ছে..
ক্ষত দুফাঁক করেছে
আজ যদি বৃষ্টি হয়, হোক।
পুরনো কচ্ছপ হয়ে তীরে বসে আছি
পিঠে শ্যাওলা, পিঠে আকন্দের চারা
কাঁপছে ঘোরে,শ্বাসাঘাতে
ফ্যান্টাসির গলিত ও মেষপালকের স্মৃতি
আজ যদি একাকার হয়ে যায়, হোক।
এ প্রৌঢ় কচ্ছপ পিঠে মেঘ, পিঠে
বৃষ্টির সঘন,
তোমাদের হৃদিকক্ষে বেসুমার ঢুকে গিয়েছিল
ও শাম কুছ আজিব থি
সে আমাকে তসবির-এ-শাম দেখিয়েছে
সে চিরাগের অতলগামী আয়ু
ভাগ করে রেখে গেছে, দীর্ঘতম সড়কের পাশে
আশেঁর ভিতর দিয়ে সে দেখায় সমুদ্রই গলিত বাতাস
কাচের ভিতর দিয়ে মৃত পাখিদের ওড়াউড়ি
আমি তার অন্তর্বর্তী ছায়াছবি অন্তর্ঘাতী শ্বাসে
এই আজীব দাস্তানে শরীরের খুলেছি পরত
উন্মুক্ত করেছি অ্যানাটমি,
সংকেতিত রক্তবীজ আদৌ কি পোড়ে?
সে দেখুক, দিব্যচক্ষু গিলেছে আগুন


Comments
Post a Comment