ক বি অ র্ণ ব আ শি ক

 

অর্ণব আশিক

জন্মঃ- ১ জানুয়ারি,১৯৫৫।শিক্ষাঃ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর বাংলা সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মজীবন শুরু কলেজে অধ্যাপনা দিয়ে, পরবর্তীতে সরকারী কর্মকর্তা হিসাবে অবসর।প্রকাশিত বই নয়টি।প্রকাশিত বইর নাম, ও প্রকাশ কাল।ধূপগন্ধময় এই জীবন/২০১৪,উজানি গাঙে নি:সঙ্গ নোঙর/২০১৬,জীবনের খোঁজ জল ও জমিনে/ ২০১৭,চুম্বনে ভাসা আমার এ শহর/ ২০১৮,দগ্ধ জোছনা/ ২০১৯ বেয়াড়া চাঁদের ঘূর্ণি/ ২০১৯,স্বপ্ন ভাসে, ছড়ায় ছড়ায়/ ২০১৯, মসলিনে জড়ানো কষ্ট / ২০২২।

দুটি কবিতায়

কবি অর্ণব আশিক

বঁধুর ঘোমটায় জাগে হাহাকার

যন্ত্রণার হিম ডাক দেয় বাস্তবতার অনন্ত থেকে
অনেক রোদের পর গাছের ছায়া দিনান্তে ঘন হয়
সাপের লেজের মত আল পথ, ধানক্ষেত,
গোমটা মাথায় দেহাতী নারী
আত্মমঞ্চের একদিকে দেখে জীবনানন্দের প্রকৃতি, অন্যদিকে রবীন্দ্রনাথের প্রেম
বুকের গহীনে ভিজে, ক্ষয়িষ্ণু দৈন্যতা তার।

বাস্তবতার দরজা উজিয়ে সংসারের হ্রেষাধ্বনি
ভাঙাঘর, দিঘির পুরনো ঘাট, পোড়োমন্দির,
সান্ধ্য বাতাসের কুলকুচি বীভৎসতা নিয়ে ডাকে
দেহাতী নারীর মন দূর গঞ্জের ফেলে আসা দিনে
লাটাই যে তার সংসারের গহীনে।

হায় সংসার!
বঁধুর ঘোমটায় জাগে হাহাকার

অসহায় আজ সন্তপ্ত সমাজ

ভিতরে আগুন বাহিরে আগুন এ সমাজের
শত্রু বন্ধু ভেদাভেদ নেই ছুটে আসে আঘাত ঘাতকের।
ঘরে নেই নিরাপত্তা বাহিরেও তাই
কাছে এসে মেরে দেয় লাঠি ও চাপাতির ঘাই।

মরছে মানবতা, ছাত্রের আঘাতে মরছে শিক্ষক,
পুড়ছে বিবেক, বোধ সাবলীল, সরল জাতক।
বাহিরে চাদাবাজি ছিনতাই, খুন ও জখম
কোথায় শিক্ষা, কোথায় কলম?

প্রতিবাদী হলে সব যাবে, শিয়রে মৃত্যুর ঘন্টা খটখট
ঘাতক সময় যেন তুষারাবৃত গিরি-সংকট।

সমাজ শরীরে নষ্ট গন্ধ, মরছে মানুষের বোধ
বিধাতার এ কেমন প্রতিশোধ
মরছে সত্য কথন হে মহারাজ
অসহায় আজ সন্তপ্ত সমাজ।






Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি নি ল য় র ফি ক