ক বি দে বা শি ষ মু খো পা ধ্যা য়
দেবাশিস মুখোপাধ্যায়
জন্ম:-১৪ই জুলাই ১৯৬৯। কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার বাগনানে বাস করেন।তার কবি জীবন শিশুকাল থেকে। ২০০২ পর্যন্ত গৃহশিক্ষকতা।পরে বাইনান বামনদাস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক।প্রথম কবিতার বই১৯৯৭ সালে " কবিতার একখন্ড মুখ"। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থ হল, "আজকাল পরশুর গল্প" শূন্য কিন্তু শূন্য নয়" ভূমিকা প্রেমের কবিতার","বিষন্ন রেখার পারে","ভেনাস বিউটি পার্লার " এবং নতুন পাতার গন্ধ "। কবি কবিতায় বাঁচতে চান।
দুটি কবিতায়
কবি দেবাশিস মুখোপাধ্যায়
চাঁদ
১.
চোখে
চাঁদমাখা স্তন
ঘাম দিচ্ছে গাছের
পুকুরের মীনাক্ষীতে যৌন ভাব
কে যেন পানপাতা ছেড়েছে জলে
২.
চাঁদের গায়ে মেঘের চুল
ভেঙে যাচ্ছে চোখের সংসার
এই পুকুরের সজল
শুনছে অন্ধকারের ঘাই
কার বাড়ির জানালায় ভেসে আসছে
হারানো সুরের সন্ধ্যা
কিছু থেকে যায়
পৃথিবীর দেয়ালে কাটা আপেলের ছায়া
গতকালের বিষাদ চিহ্ন মুছে যেন ভালবাসার মাটিতে হঠাৎ ফুলের সংসার সুবাসে সুবাসে
কান্না ভুলে নদী নাচে ডাঙার রঙ্গমঞ্চে
শ্মশানের আগুন হারিয়ে মৃত মানুষের দেহে
ঈশ্বরের পোশাক যেখানে অসুখ হারিয়েছে রঙ ও নাম
ট্রেনের গায়ে লেখা কোথায় থামতে হবে আর ভিতরের স্টেশনে যে অপেক্ষায় সেও অচেনা
তখন একটা বিমূর্ত আঁকা মুগ্ধতার চোখে সুরমা পরায়
সহজ কথাগুলো উড়ে যেতে যেতে আবার ফিরে আসে খাতার আবাসে সঙ্গে চাঁদের গান
যার মুর্ছনায় আলোকিত অলিগলিমন
অক্ষরে অক্ষরে প্রতিমা অপেক্ষা তুমির বাহবায়


Comments
Post a Comment