কি ছু ব লা ক থা


কিছু বলা কথা:

আশ্বিন।শরৎ।কাশফুলের কোমল শুভ্রতায় হেসে ওটা দিগন্ত।আর আকাশে বাতাসে উৎসব উৎসব সৌরভ।তবু হৃদয়ে এত চড়া কেন! সার্বিক
বিপন্নতা মাঝে মাঝে বড় ক্লান্ত করে তুলছে। বিষণ্ণতা দীর্ণ করে জীবনকে কোথাও যেন থমকে দিতে চাইছে।মুখ আর মুখোশ চিহ্নিত করতে গিয়ে শ্রান্ত হয়ে পড়ছে জীবন।অথচ প্রায় সকলেই জীবনের চঞ্চলতায় বিরামহীন।তবে কী আমি বে-তাল!
জানি না বলেই সুরের মূর্ছনায় জানু পেতে অপেক্ষা!প্রহর গোনা!যদি কখনো বিপন্নতার কন্টকে দীর্ণ এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় প্রকৃত মানবতা।

সেই অনলস প্রার্থনার আবহে ত্রয়োদশ সংখ্যার 'নৌবত' প্রকাশিত হল। প্রতিটি সংখ্যার মতো এ সংখ্যাটিও একইরকমভাবে গুণীজনদের লেখায় আলোকিত।
নিয়মিত বিভাগগুলির পাশাপাশি সাত-আট দশকের দুই প্রিয় কবিকে নিয়ে পথ হেঁটেছেন যথাক্রমে কবি-সাহিত্যিক মাহমুদ কামালঅবশেষ দাস।আর,অনুবাদ কবিতায় দুই প্রিয় কবি সৈয়দ কওসর জামাল ও সুধাংশুরঞ্জন সাহা-র অনুবাদ 'নৌবত'কে করে তুলেছে উজ্জ্বল।

সকলে ভালো থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা 🌸





ছবি ঋণ:- শিল্পী পাবলো পিকাসো,শিল্পী তাপস দাস ও গুগল। 










Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি র বী ন্দ্র সিং হ রা য়