ক বি খ গে শ্ব র দা স


খগেশ্বর দাস

জন্ম:-১৯৫৬। শিক্ষা - এম.এস.সি, পি.এইচ .ডি. 

কাব্যগ্রন্থ:-নিজস্ব পালক ১৯৯৭,স্নানঘরে নিম ফুলের গন্ধ,২০০৭,জ্যোৎস্না জরিপ ২০১০,হৃদয়ে অনন্ত নীল ডান ২০২১,দূরতম জলের ছায়ায় ২০২১,দুপুরে ছায়ায় কাব্য ২০২২।


দুটি কবিতায়
কবি খগেশ্বর দাস












গনগনে শিখা

                            

তোমার আমার রচিত দূরত্বে

শীতল দিনের গায়ে বিন্দু বিন্দু স্বেদ

সেই থেকে আনন্দে মিশেছে পরমাদ

দিনের উজ্জ্বল রোদে

যেন কার দীর্ঘতর প্রলম্বিত ছায়া। 


ছায়াকে পোড়াতে পারে না শিখার আগুন

কি করে তর্জমা করি অনন্য দহন 

ঘাটের নিকটে যত প্রসিদ্ধ শ্মশান

স্মৃতির জাহাজটাকে সেখানে ভেড়াই

আনমনে ছেড়েছি  প্রিয় রাজ্যপাট। 


এখন আমার তুঙ্গে বৃহস্পতি

অজানা গঞ্জের ঘাটে নিয়মিত হাট

পশরা সাজাতে কোন বাধা নেই

দিনের মলিন সূর্য পাটে চলে গেলে

গনগনে শিখা জ্বলে নদীর কিনারে। 

                        

চন্দন গন্ধের মত

                                   

আমার কেন যে মনে হয় চন্দন গাছের নীচ 

চতুষ্পাঠী,টোল

প্রাচীন মন্ত্রের গানের

চন্দন গাছেরা কি সংস্কৃত জানে

কত মন্ত্রোচ্চারণে গাছের গায়ে চন্দন গন্ধ হয় ? 


কোন পুঁথিপত্র নয়, হৃদয়ে সৌরভ চন্দন গন্ধ ছাড়ে

পূজাও পার্বণে চন্দনের ফোঁটায় বেড়ে যায় মন্ত্রের অহংকার

আরও বেশি পল্লবীত দেবতার মহিমা

মুনুষের ব্যবহারে নম্রতা আসলে অক্ষরের

অর্জিত সুবাস। 


আমার মনের বনে কচি পাতার নির্মল

ভোরের হাওয়ায় পরিস্রুত ঘ্রাণ 

সারাদিন সুবাসিত চন্দন গন্ধের মতো।




Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি নি ল য় র ফি ক