ক বি সু মি তা ব ন্দ্যো পা ধ্যা য়


সুমিতা মুখোপাধ্যায় 

জন্ম:-২০ আগস্ট, ১৯৭৫ কলকাতা।কবি সুমিতা মুখোপাধ্যায় কৃতিত্বের সাথে এমে পাশ করে পাশে বাংলা নিয়ে আবার এমে করে শান্তিনিকেতন থেকে।বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশিত হয়।দেশ বিদেশের বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপ থেকে প্রচুর সন্মাননা সনদপত্র লাভ করেন।জাতীয় কবি পরিষদ আন্তর্জাতিক কবি পরিষদ সেরা লেখিকার সন্মাননা সনদপত্র পেয়েছেন।এখন সাহিত্য নিয়ে নানা জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা  তিনি করেন।

কাব্যরত্ন ২০১৮,কাব্যরত্ন ২০১৯,কল্পরত্ন ২০১৮,কল্পরত্ন ২০১৯

নক্ষত্রাণি ২০১৯,কাব্যশ্রী ২০১৯।এছাড়া কফি হাউস সাহিত্য পত্রিকার সম্পাদক। ও নানা সমাজ কল্যান কাজে জড়িত আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে সাহিত্য সন্মানে সন্মানিত হয়েছেন।


দুটি কবিতায়

কবি সুমিতা মুখোপাধ্যায়












কবর


মাটির সোঁদা গন্ধে কবিতা ভালই আছে , 

অন্ধ ছুটির দিন

বন্ধ দরজায় ---

কড়া নাড়বে না আর কোনদিন কেউ ।

শিশির ভেজা ছন্দে কবি তো ভালই আছে ,

কিভাবে এসেছে এপথে

কেনই বা বিশ্রাম এতো ---

ইটের ফলক তুলে খুঁজবে না কেউ ।

দাঁড়াও পথিকবর --- মাইকেল স্বর ভাসে ,

তিষ্ঠ ক্ষণকাল

দারিদ্রেও কবিতা বাঁচে ---

এতক্ষণে বিষাদের সুর সাধে কেউ ।

কুঞ্জবিহারী নামে পাখিদের কূজন মিশে রয়েছিলো বলে

কতবার ডাকি কুঞ্জবিহারী ততবার অতীত কেঁদে ওঠে.


কবিতা কথা
 
কথা তো ছেঁড়া টাকা নয়,যে পালটে দেবে
কথার চকচকে গা, ধারালো দাঁত, ছুঁচলো মুখ, 
কথার লম্বা নল, ছ-ইঞ্চি বুলেট, 
ডগায় বেয়নেট, 
কথা দলমাদল, কথার আগুন মুখো গোলা,
কথার দাবানল জ্বলে, মন জঙ্গল ছারখার, 
কথা তো মাতৃভূমি নয় যে বছর বছর ফসল দেবে,
কথা পঙ্গপালের ঝাঁক,কথা পাগলা হাতির দল,
কথা  ময়ূরাক্ষীর উথলে ওঠা বাণ,
কথা পরশপাথর মহামারির জ্বর,
কথা... মানে আর যাই হোক 

কথার কথা নয়।




Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি নি ল য় র ফি ক