সুধাংশুরঞ্জন সাহা জন্ম:- ৩০ ডিসেম্বর ১৯৫৭।বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। বর্তমানে বসবাস দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক। গণিত, ম্যানেজমেন্ট, আইন ও বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা । কখনও গ্রুপ থিয়েটার (শাওলী মিত্র পরিচালিত পঞ্চম বৈদিক), কখনও ব্যাঙ্কিং ট্রেড ইউনিয়ন(অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন) আর আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। ভারত, বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, আফ্রিকা, জাপান সহ পৃথিবীর নানা দেশের অনলাইন কাগজে লিখে থাকেন । সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান'। প্রকাশিত কাব্যগ্রন্থ:১৬, গল্পগ্রন্থ : ২, ছ ড়াগ্রন্থ : ২ , এবং অনুবাদগ্রন্থ : ১ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা, নিরুত্তর তারার স্বপ্ন, পূর্বাভাস, পাগল চাকা ঘুরছে অবিরাম, একা দুপুর, শ্রেষ্ঠ প্রেমের পদ্য, সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর, বেলুনের কোন জন্মদিন নেই, নির্বাচিত...