Posts

সূ চি প ত্র

Image
                  সূ চি প ত্র কিছু বলা কথা:~ ∆অনুবাদ কবিতা:~ ফরাসী কবি   রবের দেসনস (Robert Desnos) কবিতার অনুবাদ করেছেন বিশিষ্ট কবি -অনুবাদক কওসর জামাল। বিশিষ্ট আইরিশ কবি সিমাস হিনি ( Seamus Heaney) -র কবিতার অনুবাদে বিশিষ্ট কবি-অনুবাদক সুধাংশুরঞ্জন সাহা।   ∆কবিতা:১ কবি মিহির সরকার,কবি অসিকার রহমান, কবি সমরেশ মন্ডল,কবি অর্ণব আশিক,কবি অমিত কাশ্যপ,কবি ফরিদ আহমদ দুলাল,কবি খগেশ্বর দাস,কবি উমা বন্দ্যোপাধ্যায়,কবি বিজয় সিংহ,কবি অদীপ ঘোষ, কবি অরুনাংশু ভট্টাচার্য,কবি তৈমুর খান,কবি অমিত চক্রবর্তী ও কবি গৌতম রায়।  ©সম্পাদকের জানালা~ এ সংখ্যার জন্য মনোনীত সম্পাদক হলেন 'সাহিত্য অঙ্গন ' পত্রিকার সম্পাদক ড. জয়গোপাল মন্ডল‌। @কবির সঙ্গে কবিতার সঙ্গে~~ বাংলাদেশের ৭০এর বিশিষ্ট কবি  জাহাঙ্গীর ফিরোজ -এর সঙ্গে নিভৃতে কথা বলেছেন আর এক বিশিষ্ট  কবি মাহমুদ কামাল। এ বাংলার আটের বিশিষ্ট  কবি জহর সেনমজুমদার -এর সঙ্গে একান্তে পথ হেঁটেছেন অনুজ  কবি-সাহিত্যিক অবশেষ দাস। ∆কবিতা:২ কবি মুহম্মদ মতিউল্লাহ, কবি নাগসেন, কবি অরূপ দত্ত,কবি দে...

কি ছু ব লা ক থা

Image
কিছু বলা কথা: আশ্বিন।শরৎ।কাশফুলের কোমল শুভ্রতায় হেসে ওটা দিগন্ত।আর আকাশে বাতাসে উৎসব উৎসব সৌরভ।তবু হৃদয়ে এত চড়া কেন! সার্বিক বিপন্নতা মাঝে মাঝে বড় ক্লান্ত করে তুলছে। বিষণ্ণতা দীর্ণ করে জীবনকে কোথাও যেন থমকে দিতে চাইছে। মুখ আর মুখোশ চিহ্নিত করতে গিয়ে শ্রান্ত হয়ে পড়ছে জীবন।অথচ প্রায় সকলেই জীবনের চঞ্চলতায় বিরামহীন।তবে কী আমি বে-তাল! জানি না বলেই সুরের মূর্ছনায় জানু পেতে অপেক্ষা!প্রহর গোনা!যদি কখনো বিপন্নতার কন্টকে দীর্ণ এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় প্রকৃত মানবতা। সেই অনলস প্রার্থনার আবহে ত্রয়োদশ সংখ্যার 'নৌবত' প্রকাশিত হল। প্রতিটি সংখ্যার মতো এ সংখ্যাটিও একইরকমভাবে গুণীজনদের লেখায় আলোকিত। নিয়মিত বিভাগগুলির পাশাপাশি সাত-আট দশকের দুই প্রিয় কবিকে নিয়ে পথ হেঁটেছেন যথাক্রমে কবি-সাহিত্যিক মাহমুদ কামাল ও অবশেষ দাস ।আর,অনুবাদ কবিতায় দুই প্রিয় কবি সৈয়দ কওসর জামাল ও সুধাংশুরঞ্জন সাহা -র অনুবাদ ' নৌবত' কে করে তুলেছে উজ্জ্বল। সকলে ভালো থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা 🌸 ছবি ঋণ: - শিল্পী   পাবলো পিকাসো,শিল্পী তাপস দাস ও গুগল।  

ক বি-অ নু বা দ ক ক ও স র জা মা ল

Image
সৈয়দ কওসর জামাল জন্ম:- ২৪ অক্টোবর, ১৯৫০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের এম-এ। পড়েছেন সাংবাদিকতাও।৩৫ বছর আকাশবাণীর প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছেন। অতিথি অধ্যাপক হিসেবে মাস কমিউনিকেশন পড়িয়েছেন বিশ্বভারতী, ভারতীয় বিদ্যাভবন ও টেকনো ইন্ডিয়ায়। মূলত কবি, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও খ্যাত। সব মিলিয়ে গ্রন্থের সংখ্যা বিশ। বিশিষ্ট ফরাসী কবি   রবের দেসনস-র (Robert Desnos) কবিতার অনুবাদ করেছেন বিশিষ্ট কবি -অনুবাদক কওসর জামাল ফরাসি কবি রবের দেসনস (Robert Desnos) [ রবের দেসনস (১৯০০-১৯৪৫) জন্মেছিলেন প্যারিসে। ফ্রান্সের শিল্প-সাহিত্যে স্যুররিয়ালিস্ট আন্দোলনের প্রথম দিকে আঁদ্রে ব্রতোঁর সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং এই আন্দোলনের অন্যতম কবি হয়ে ওঠেন দেসনস। তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ‘লিতেরাত্যুর’ পত্রিকায়। তাঁর কবিতা  সম্মোহনী ঘোরের মধ্যে থেকে উঠে আসা রচনা, যা ছিল স্যুররিয়ালিস্টদের বৈশিষ্ট্য। তাঁর প্রথম গ্রন্থ La Libert é ou l á mour (স্বাধীনতা কিংবা প্রেম, ১৯২৭)। পরের গ্রন্থ T é n è bres (অন্ধকার, ১৯২৭) ও Corps et biens (শরীর এবং ভালোত্ব, ১৯৩০)। তাঁর কবিতার চিত্রকল্পে স্বপ্ন ও বাস...

ক বি - অ নু বা দ ক সু ধাং শু র ঞ্জ নং সা হা

Image
সুধাংশুরঞ্জন সাহা জন্ম:- ৩০ ডিসেম্বর ১৯৫৭।বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। বর্তমানে বসবাস দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক। গণিত, ম্যানেজমেন্ট, আইন ও বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা । কখনও গ্রুপ থিয়েটার (শাওলী মিত্র পরিচালিত পঞ্চম বৈদিক), কখনও ব্যাঙ্কিং ট্রেড ইউনিয়ন(অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন) আর আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। ভারত, বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, আফ্রিকা, জাপান সহ পৃথিবীর নানা দেশের অনলাইন কাগজে লিখে থাকেন । সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান'।  প্রকাশিত কাব্যগ্রন্থ:১৬, গল্পগ্রন্থ : ২, ছ ড়াগ্রন্থ : ২ , এবং অনুবাদগ্রন্থ : ১  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে :  অপহৃত রাত্রির চর্যাকথা, নিরুত্তর তারার স্বপ্ন, পূর্বাভাস, পাগল চাকা ঘুরছে অবিরাম, একা দুপুর, শ্রেষ্ঠ প্রেমের পদ্য, সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর, বেলুনের কোন জন্মদিন নেই, নির্বাচিত...

ক বি মি হি র স র কা র

Image
মিহির সরকার আমার  বাবা শ্রী গোপীনাথ  সরকার ছিলেন রেলের সামান্য  কর্মচারী । মাতা গৌরীদেবী  রবীন্দ্রসাহিত্যের  অনুরাগী পাঠক ছিলেন। আমি ছিলাম ব্যাংকের  কর্মচারী। এখন অবসর  নিয়েছি।  কবিতার বই:- ১১ টি কবিতার বই। গল্পের  বই  চার খানা,  কিশোর  সাহিত্য,  তিনটি গল্পের বই।  সম্পাদনা ' সহজ' একটি  লিটল ম্যাগাজিন।  দুটি কবিতায় কবি মিহির সরকার ছবি আঁকে   মেয়েটির বয়স বেশি নয়  দেখুন এই বয়সেই কী সুন্দর ছবি আঁকে। একটা  দমবন্ধ বাড়ির ছবি এঁকেছে, দেখার মতো।  খেয়াল করুন সব ঘরের দরজা জানালা খোলা।  মেয়েটির বয়সের চাইতে অনেক বেশি  বয়সের মেয়েদের ছবি কী নিখঁত তুলির টানে এঁকেছে সবার মুখে হাসি। সবার ত্বক আকর্ষনীয়।কিন্তু  মজার ব্যাপার দেখেছেন,মেয়েদের সব ছবিতে  মনের আগুন আর আহত মন  দপদপ  করছে।  মেয়েটির বয়স সত্যি বেশি নয়  গ্রামের ছবি এঁকেছে  দেখার মতো গাছপালা, মানুষ, কুকুর-বেড়াল, পাখি সবার কথা আছে ছবিতে নিখুঁত ভাবে কিন্তু গোটা গ্রামের ছবিতে আনন্দ নেই।...

ক বি অ সি কা র র হ মা ন

Image
অসিকার রহমান  ভারতের পশ্চিম বাংলার বীরভূম জেলার নানুর এলাকার দিঘির পাড়া গ্রামে ।গড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠ শেষ করে খুজুটিপাড়া রাধা গোবিন্দ জিউ হাই স্কুল থেকে এইচ এস পাশ করেন। পরে খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ থেকে বি এ উত্তীর্ণ হয়ে বিশ্বভারতীর শ্রীনিকেতন শিক্ষা চর্চা থেকে জে বি টি করেন। পেশা শিক্ষকতা। আনন্দবাজার পত্রিকা, দেশ, আজকাল, কবিসম্মেলন, নতুন গতি, দিনদর্পণ, কলেজ স্ট্রিট সহ সুইডেনের উত্তর দেশে সহ কয়েক'শ মুদ্রিত পত্রিকায় লেখেন ।এছাড়াও বহু  ই /ওয়েব পত্রিকাতেও লিখছেন। এ পর্যন্ত চৌদ্দটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন —স্বর্ণ-বিতরণ( ১৯৮৯ খৃঃ), ভিতরে স্বয়ংবর (১৯৯২), বারুদ-বাসর (১৯৯৬ খৃঃ) , প্রেমের কবিতা (১৯৯৭),রমণী-বিদ্ধ (২০০৬), তুলির দাঙ্গা (২০০৭),ইরণ হাওয়া (২০০৮),নির্বাচিত কবিতা (২০০৯),সেই লোকটা (২০১৮), সহর্ষ মরণ (২০১৮) মৌনী শূন্যতায় (২০১৯) হরিণী খুরের আগুন (২০২০) রাত জ্যোৎস্নার খেলা (২০২০খৃষ্টাব্দ,) হ্রাসিমার চিহ্ন (২০২১) । দীর্ঘদিন উন্মোচন সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন ।পত্রিকাটি কলকাতার নতুন গতি লিটল ম্যাগাজিন পুরস্কার ২০১১ লাভ করে। অসিকার রহমান পেয...